মার্শালের জল নেওয়া নিয়ে বিবাদের জেরে দেওয়রের হাতে আক্রান্ত হলেন বৌদি। বৌদিকে পিটিয়ে খুনের চেষ্টার অভিযোগ দেওয়রের বিরুদ্ধে। আহত মহিলা মাস্তারা বিবি(৪০) চিকিৎসাধীন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে মালদার গাজোল থানার হাতিমারি গ্রামে। ঘটনার তদন্ত শুরু করেছে গাজল থানার পুলিশ।
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গাজল থানা এলাকার হাতিমারি গ্রামে। এই গ্রামে কয়েক হাজার লোক বসবাস করেন। গ্রামে পানীয় জলের জন্য একটি মাত্র মার্শাল রয়েছে। যেখান থেকে প্রায় গোটা গ্রাম জল নেয়। এদিন মাস্তারা বিবি সেই সাব মার্শাল থেকে জল নিতে আসে। সেই সময় দেওয়র সহিদুল শেখ ও রাজু শেখ জল নিতে বাঁধা দেয়। এই নিয়ে দেওর বৌদির মধ্যে বচসা চরম আকার নিলে, পাশে পরে থাকা মার্শালের লোহার রড দিয়ে বৌদির মাথায় আঘাত করে খুনের চেষ্টা করে দেওয়র বলে অভিযোগ। ঘটনার গোলমালে স্থানীয়রা ছুটে আসতেই অভিযুক্ত দেওর ও তার ছেলে পালিয়ে যায়। আহত ওই গৃহবধূকে স্থানীয় প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু মাথায় আঘাত গুরুতর থাকায় মালদা মেডিক্যালে তাকে স্থানান্তর করে চিকিৎসকরা। ঘটনায় আহতর পরিবারের পক্ষ থেকে গাজোল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে খবর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/I6dbWXcbtSE